Details
Chairman Message
মীর তরিকুল ইসলাম (এমএসসি, এম.এড)
২০১৮ সালে প্রতিষ্ঠিত আমাদের এই বিদ্যালয়টি এলাকার শিক্ষার আলো ছড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু বইয়ের জ্ঞান অর্জন নয়; বরং একজন শিক্ষার্থীকে নৈতিক, মানবিক ও সমাজ সচেতন মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা সেই লক্ষ্যে বিশ্বাস করি এবং সেই অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছি।
আমাদের বিদ্যালয়ে ছেলে-মেয়ে উভয়ের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয় এবং একজন শিক্ষার্থী যেন নিজের প্রতিভা ও মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেম-এই চারটি মূল স্তম্ভকে সামনে রেখে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই।
আমি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাশীল সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানাই। আপনারা সকলেই আমাদের এই শিক্ষা অভিযাত্রার অংশ। আসুন, আমরা সবাই মিলে ঢাকা ন্যাশনাল স্কুল-কে আরও উন্নত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করি।
আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হউন- আমিন।